পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসিতে আগুন
রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এয়ার কন্ডিশনারে (এসি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।- এফএনএস
ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইউনিট। তবে পৌঁছানোর পর ফায়ার সার্ভিস দেখতে পায়, মন্ত্রণালয় তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তিনি বলেন, মন্ত্রণালয়ের ছয়তলায় এসিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
