সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

টলিউড এবং বলিউড’র ৩৮ জন তারকার বিরুদ্ধে মামলা

Paris
Update : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ২০১৯ সালে ভারতের হায়দরাবাদ শহরতলিতে এক চিকিৎসককে গণধর্ষণের পর তাকে খুন করে দেহ পুড়িয়ে ফেলে চার দুষ্কৃতকারী। সেই ঘটনাকে কেন্দ্র করে দিল্লির আইনজীবী মামলা দায়ের করেছেন টলিউড এবং বলিউড-এর মোট ৩৮ জন তারকার বিরুদ্ধে। তার দাবি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এইসব তারকা ধর্ষণের শিকারের আসল পরিচয় জানিয়ে দিয়েছিলেন। অবিলম্বে তাদের গ্রেফতার করা হোক। এই মামলায় নাম রয়েছে অনুপম খের, ফারহান আখতার, সালমান খান, অজয় দেবগণ, অক্ষয় কুমার, সালাম, মহারাজা রাভি তেজ, রাকুল প্রীত সিং, আল্লু শিরীষ, চর্ম্মে কাউর এবং আরও বেশ কয়েকজন তারকার।

আদালতের রায় রয়েছে কোনও রকম পাবলিক প্ল্যাটফর্মে ধর্ষণের শিকারের পরিচয় দেওয়া যাবে না। দিল্লির আইনজীবী গৌরব গুলাতি সবজি মন্ডি পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধি ২২৮ এ ধারায় মামলা রুজু করেছেন। পিটিশন দায়ের করেছেন তিস হাজারী আদালত-এ।তিনি দাবি করেছেন, আদালতের নির্দেশের অবমাননা করে এইসব তারকা বুঝিয়ে দিয়েছেন তারা দেশের দায়িত্ববান নাগরিক নন। তারা নির্যাতিতা ও তার পরিবারের গোপনীয়তা বজায় রাখতে পারেননি। সমাজের সামনে সঠিক উদাহরণ স্থাপন করতে পারেননি।


আরোও অন্যান্য খবর
Paris