সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মধুমিতা এখন ৪৮ কেজিতে

Paris
Update : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : কলকাতার বাংলা সিরিয়ালের জনপ্রিয় জুটি যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার। ছোট পর্দায় এই জুটিকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছিল। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে তাদের রসায়ন দর্শক হৃদয়ে আজও জায়গা দখল করে রয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর ফের একসঙ্গে কাজ করলেন যশ-মধুমিতা। ‘ও মন রে’ শিরোনামের গান নিয়ে নির্মিত মিউজিক ভিডিওর মাধ্যমে ফিরেছেন তারা। গত ১৫ আগস্ট মুক্তি পাওয়া গল্প নির্ভর এ মিউজিক ভিডিও দেখে দারুণ প্রশংসা করছেন দর্শক-শ্রোতারা। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় যশ-মধুমিতার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ছড়িয়ে পড়েছিল। পরে জানা যায়, এটি সেই গানের শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন। পর্দার বাইরে যশ-মধুমিতার ব্যক্তিগত সম্পর্কও বেশ দারুণ।

মধুমিতার অনেক গোপন খবরই রাখেন এই অভিনেতা। আর সুযোগ পেলেই তা ফাঁস করে দেন। এবারো মধুমিতার শারীরিক ওজনের কথা ফাঁস করলেন যশ। মধুমিতা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে যশ-মধুমিতাকে দেখা যায়। যশ বলেনÑ‘‘মধুমিতা ‘ও মন রে’ মিউজিক ভিডিওর শুটের সময়ে সারাক্ষণ একটি কথাই বলেছে, এখন আমার ওজন মাত্র ৪৮ কেজি।’’ মধুমিতাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। অর্ধ যুগ আগের ঘটনা টেনে এনেছেন তিনি। তার ভাষ্য মতে, ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে টানা তিন বছর প্রায়ই যশের কোলে উঠতে হতো আমাকে।

তখন যশ বলতো, ‘উফ কী ভারী! কতক্ষণ!’’ প্রসঙ্গত, ‘বোঝে না সে বোঝে না’ শেষ হওয়ার পর নিজেদের মতো করে ক্যারিয়ার গুছিয়ে নিয়েছেন যশ ও মধুমিতা। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দার সফরও শুরু করেছেন দু’জন। তবুও একসঙ্গে কাজ করতে লম্বা সময় লাগল তাদের। মাত্র ৪ মিনিটের মিউজিক ভিডিওতে এই জুটির ভক্তদের মন যে কোনও মতেই ভরেনি তা বলে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স।


আরোও অন্যান্য খবর
Paris