২৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা শুরু ৮ সেপ্টেম্বর

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১, ৬:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা শুরু ৮ সেপ্টেম্বর
বিজ্ঞাপন

এফএনএস : কোভিড-১৯ মহামারির কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত রোববার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৮ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা, ১১ সেপ্টেম্বর থেকে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে।

এ ছাড়া অন্যান্য প্রফেশনাল পরীক্ষা নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে। সব পরীক্ষার সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে িি.িহঁ.ধপ.নফ প্রকাশ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা চলাকালীন ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রে আসন বিন্যাস করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন