বাংলাদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল ফিলিপাইন
এফএনএস : বাংলাদেশসহ ১০ দেশের ওপর দেওয়া ভ্রমণের নিষেধাজ্ঞা আজ সোমবার থেকে তুলে নিয়েছে ফিলিপাইন। গত শনিবার প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে ম্যানিলা টাইমস এ তথ্য জানায়। এতে বলা হয়, সোমবার থেকে বাংলাদেশ, ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ওমান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার নাগরিক দেশটিতে ভ্রমণ করতে পারবেন।
দেশটির সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের দেওয়া সুপারিশ বিবেচনা করে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সম্মতি দিয়েছেন বলেও জানানো হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
