২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রেস কাউন্সিল আইন সংশোধন হচ্ছে : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১, ৭:০২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
প্রেস কাউন্সিল আইন সংশোধন হচ্ছে : তথ্যমন্ত্রী
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা প্রেস কাউন্সিল আইন পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সেটি ইতোমধ্যে মন্ত্রিসভায় গেছে।নতুন আইন মন্ত্রিসভার মাধ্যমে সংসদে পাস হবে। তবে এ আইনটি ১৯৭৪ সালের সংশোধিত আইন হিসেবে থাকবে। কারণ বঙ্গবন্ধুর করা আইন বাদ দিয়ে নতুন আইন করার প্রয়োজন নেই। এটি সংশোধন করা হবে।

গতকাল শনিবার রাজধানীর রমনায় তথ্য ভবন অডিটরিয়ামে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ শীর্ষক সেমিনার ও বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রদান-২০২১ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নতুন আইনে প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়বে। বর্তমানে যে ক্ষমতা রয়েছে তা অনেক নগন্য। নতুন আইনে শাস্তি ও জরিমানার বিধান বাড়বে।

এ বছর যারা বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক পেয়েছেন: আজীবন সম্মাননা পদক পেয়েছেন সাংবাদিক হাসান শাহরিয়ার। প্রাতিষ্ঠানিক সম্মাননা ক্যাটাগরিতে পদক পেয়েছেন দৈনিক জনকণ্ঠের প্রয়াত সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ। আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা পেয়েছেন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোন পত্রিকা।

গ্রামীণ সাংবাদিকতা ক্যাটাগরিতে পদক পেয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার নিজামুল হক বিপুল। উন্নয়ন সাংবাদিকতা ক্যাটাগরিতে মাজহারুর ইসলাম, নারী সাংবাদিকতা ক্যাটাগরিতে দ্য ডেইলি অবজারভার পত্রিকার সিনিয়র রিপোর্টার বনানী মল্লিক, ফটো সাংবাদিকতা ক্যাটাগরিতে বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক মো. সাজ্জাদ হোসেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন