সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

স্বপ্নের নায়ক বিজয়ের সঙ্গে কাজ করতে চান রাশি খান্না

Paris
Update : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না। রূপ ও অভিনয় গুণে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তামিল-তেলেগু সিনেমার প্রথম সারির অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন এই অভিনেত্রী। এর মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছেন পরিচালক-অভিনেতা বিজয় সেতুপাতির সঙ্গে। এ অভিনেতার সঙ্গে রাশির ব্যক্তিগত সম্পর্কও দারুণ। রাশি খান্নার একজন স্বপ্নের নায়ক আছেন, যার সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চান তিনি। তার এই প্রিয় নায়কের নাম থালাপাতি বিজয়। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

এ বিষয়ে রাশি খান্না বলেনÑ‘থালাপাতি বিজয় খুবই মিষ্টি একজন মানুষ। সত্যি আমি তার সঙ্গে কাজ করতে চাই। কারণ এটি আমার স্বপ্ন।’ রাশি খান্নার এমন ইচ্ছে প্রকাশ্যে আসার পর, তার ভক্ত-অনুরাগীরাও শুভ কামনা জানিয়েছেন। সম্প্রতি তামিল ভাষার ‘তুগলক দরবার’, ‘আরনমানাই থ্রি’ সিনেমার কাজ শেষ করেছেন রাশি খান্না। বর্তমানে তেলেগু ভাষার ‘পাক্কা কমার্শিয়াল’, ‘থ্যাঙ্ক ইউ’, তামিল ভাষার ‘সরদার’, ‘থিরুচিত্রাম্বালাম’, ‘মেথাবি’, ‘শয়তান কা বাচ্চা’ ও মালায়লাম ভাষায় ‘ভ্রামাম’ সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris