সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

আবারো শুটিং শুরু করতে চান পরীমনি

Paris
Update : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি দীর্ঘ ২৮ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। পরীমনির আইনজীবী জানিয়েছেন, কোনো আইনি বাধা না থাকায় পরীমনি আবারো শুটিং শুরু করতে পারবেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, পরীমনি শুটিংয়ে যেতে পারবে, এখানে আদালতের কোনো বাধা নেই। তিনি খানিকটা অসুস্থ, তবে তিনি অবশ্যই শুটিংয়ে ফিরবেন। অভিনেত্রী শিগগিরই চিকিৎসা নেবেন বলেও সুরভী উল্লেখ করেন। পরীমনির হাতে রয়েছে দুটি ছবি ‘প্রীতিলতা’ ও ‘বায়োপিক’। এছাড়া ‘অন্তরাল’ নামে একটি ওয়েব সিরিজেও কাজের কথা আছে তার।

কাজে ফেরার ব্যাপারে পরীমনির ভাবনা কি? জানতে চাইলে এই নায়িকা বলেন, কাজ নিয়ে কারও সঙ্গে কথা বলিনি এখনো। মাত্রই তো এলাম। তবে যত দ্রুত ক্যামেরার সামনে দাঁড়াতে পারবো, ততই আমার জন্য মঙ্গল হবে। নির্মাতাদের সঙ্গে কথা বলবো ভাবছি। দ্রুতই কাজে ফিরতে চাই। উল্লেখ্য, গত ৪ঠা আগস্ট বিকালে বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় বাসা থেকে সাড়ে ১৮ লিটার বিদেশি মদ, চার গ্রাম আইস, এক স্লট এলএসডি এবং একটি পাইপ জব্দ করা হয়। ওই ঘটনায় র‌্যাব-১ এর কর্মকর্তা মো. মজিবর রহমান মাদক আইনে একটি মামলা করেন।

উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পায় পরীমনি অভিনীত প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’। ওই সিনেমা মুক্তির আগেই তিনি প্রায় ২৩টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন! যেকোনো সিনেমা ইন্ডাস্ট্রির নায়িকাদের ক্ষেত্রেই এটি বিরল। যদিও সবগুলো সিনেমা শেষ পর্যন্ত মুক্তির আলো দেখেনি। ‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে যাত্রা শুরু হলেও পরীমনি আলোচনায় আসেন ‘রানা প্লাজা’ সিনেমার মাধ্যমে। কেবল ২০১৫ সালেই তার এক ডজন সিনেমা মুক্তি পেয়েছিল। রাতারাতি ঢালিউডের তারকা বনে যান তিনি।

মূলত সিনেমায় পরীমনির জনপ্রিয়তা বাড়ে ২০১৬ সালে। ওই বছর মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘রক্ত’। সেখানে বেশ সাহসী চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হন তিনি। এর পরের বছর ‘অন্তর জ¦ালা’ সিনেমায় কাজ করেও প্রশংসিত হয়েছিলেন এ নায়িকা। তবে পরীমনির ক্যারিয়ারে এ পর্যন্ত সবচেয়ে প্রশংসিত সিনেমা ‘স্বপ্নজাল’। যেটি নির্মাণ করেছেন ‘মনপুরা’ খ্যাত গিয়াসউদ্দিন সেলিম। এটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।


আরোও অন্যান্য খবর
Paris