সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

টিভি সিরিয়ালে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী

Paris
Update : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : আবারও ছোটপর্দায় দেখা যাবে ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। এর আগে নাচের রিয়ালিটি শো’তে তিনি মহাগুরু হয়ে ছোটপর্দার টিআরপিকে হাতের মুঠোয় তুলে নিয়েছিলেন। আর এবার সেই মহাগুরুই আসতে চলেছেন ধারাবাহিকে। যার প্রোমো মুক্তি পাওয়ার পর থেকেই হইচই পড়ে গেছে বিনোদন জগতে। এই ধারাবাহিকের নাম ‘চিকু কি মম্মি দূর কি’। এতে মূল চরিত্রে এক নাবালিকা (চিকু), যে মিঠুন চক্রবর্তীর মতো নাচ করে খ্যাতি অর্জন করতে চায়। কিন্তু তার মা থাকা সত্ত্বেও তারা এক সঙ্গে থাকে না। মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল ছোটবেলাতেই। তারই জীবনযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হবে সিরিয়ালটি।

এই ধারাবাহিকের জন্য এই অভিনেতা নিজের পারিশ্রমিক কমিয়ে দিয়েছেন এই ধারাবাহিকের জন্য।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রোমোর জন্য শুট করেছেন মিঠুন। ধারাবাহিকের কতখানি অংশ জুড়ে তিনি থাকবেন সেটা এখনো জানা যায়নি। কিন্তু প্রোমোর চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গেই তিনি নিজের পারিশ্রমিক কমিয়ে দিয়েছেন। চিত্রনাট্য পড়ে তার এতোই ভাল লেগেছে যে এই কাজটিকে তিনি কেবল ‘কাজ’ হিসেবে দেখতে রাজি নন। চিত্রনাট্য পড়তে গিয়ে নিজের জীবনযুদ্ধের কথা মনে পড়ে গিয়েছে মিঠুন চক্রবর্তীর। চিকুর চরিত্রের সঙ্গে যেন আত্মিক যোগ খুঁজে পেয়েছেন তিনি। তার এই পদক্ষেপে সকলেই আপ্লুত।


আরোও অন্যান্য খবর
Paris