২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ক্যাপ্টেন নওশাদের মরদেহ আসছে আজ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২১, ৪:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ক্যাপ্টেন নওশাদের মরদেহ আসছে আজ
বিজ্ঞাপন

এফএনএস : দেশে ফিরিয়ে আনা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইউমের মরদেহ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় লাশ ঢাকায় পৌঁছার কথা রয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলের অনলাইন বুকিং উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছিলেন। এ সময় প্রতিমন্ত্রীর হাতে পাসওয়ার্ড তুলে দেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হান্নান মিয়া। সেখানে নওশাদের লাশ ফিরিয়ে আনার তথ্য দেন তিনি। এর আগে সোমবার ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ক্যাপ্টেন নওশাদ।

২৭ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওমানের মাসকাট থেকে ঢাকায় ফেরার সময় মধ্য আকাশে হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। বিষয়টি আঁচ করতে পেরে বিমানের সেকেন্ড পাইলট তাৎক্ষণিকভাবে নাগপুরে জরুরিভিত্তিতে বিমানটি অবতরণ করান। বিমানের সিডিউল ফ্লাইট ‘বিজি ০২২’ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১২৪ জন যাত্রী ছিলেন। যাত্রীরা নিরাপদে ফিরে আসলেও নওশাদ চলে যান না ফেরার দেশে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন