জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকা প্রকাশ

Paris
Update : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টা থেকে মোবাইলে মেসেজ অপশনে nuroll no লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফলাফল পাওয়া যাচ্ছে। ভর্তিবিষয়ক যাবতীয় তথ্য রাত ৯টা থেকে ww w.nu.ac.bd/admissions ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৮ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।


আরোও অন্যান্য খবর
Paris