সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

শ্রাবন্তী পুত্রের প্রেমিকা নাগ ছড়াচ্ছেন উষ্ণতা

Paris
Update : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : কিছু দিন আগে অবসর যাপনের জন্য প্রেমিক অভিরূপ চৌধুরীর সঙ্গে মালদ্বীপ গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার সঙ্গে ছিলেন পুত্র অভিমন্যু ও তার প্রেমিকা দামিনি ঘোষ। এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল টলিপাড়ায়। মালদ্বীপে থাকাকালীন শ্রাবন্তী বিভিন্ন লুকেশনে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। তবে অভিমন্যুর প্রেমিকাকে তেমন কোনো ছবি পোস্ট করতে দেখা যায়নি। অবশেষে নিজের দু’টি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন দামিনি। প্রকাশিত ছবির প্রথমটিতে দেখা যায়Ñহলুদ রঙের জামা পরে সাগর পাড়ে বসে আছেন দামিনি।

পরের ছবিতে বিকিনি টপ, হট প্যান্ট এবং খোলা চুলে নেটমাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। শ্রাবন্তী পুত্রের প্রেমিকার এই সাজে মুগ্ধ নেটিজেনরাও। এ ছবির মন্তব্য বক্সে চোখ রাখলে তা বুঝতে অসুবিধা হয় না। দামিনি ঘোষের সঙ্গে দীর্ঘ চার বছর ধরে প্রেম করছেন অভিমন্যু। চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানান তিনি। এ ঘোষণার পর শ্রাবন্তী চ্যাটার্জি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেছিলেনÑ‘আমি জানি মেয়েটি ঝিনুকের (অভিমন্যু) বান্ধবী। এই বয়সে তো এ রকম হবেই।’


আরোও অন্যান্য খবর
Paris