২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বুদ্ধদেব গুহের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ৮:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
বুদ্ধদেব গুহের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বিজ্ঞাপন

এফএনএস : প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াত এ সাহিত্যিকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

হৃদরোগে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাত সাড়ে ১১টার দিকে মারা যান সাহিত্যিক বুদ্ধদেব গুহ। গত ৩১ জুলাই থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন