২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ফাইজারের ১০ লাখ টিকা আসবে কাল

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ৮:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ফাইজারের ১০ লাখ টিকা আসবে কাল
বিজ্ঞাপন

এফএনএস : কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ১০ লাখ ডোজ করোনার টিকা গতকাল সোমবার আসেনি। আগামীকাল বুধবার বিকেল ৫টায় কাতার এয়ারলাইন্সের একটি বিমানে ওই টিকা ঢাকায় পৌঁছবে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ (গতকাল সোমবার) সন্ধ্যার দিকে ফাইজারের ১০ লাখ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।

তবে বিশেষ কারণে তা আজ (গতকাল সোমবার) আসছে না। ফাইজারের ১০ লাখ টিকা ১ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় পৌঁছবে। এদিকে, গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। তবে সিনোফার্মের টিকার চালানাও নির্ধারিত সময়ে আসবে কি-না তা নিশ্চিত করে জানা যায়নি। এ বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন