সর্বশেষ সংবাদ

আফগানিস্তান থেকে যুক্তরাজ্যের সেনা প্রত্যাহারের সমাপ্তি

Paris
Update : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

এফএনএস : আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আবারও হামলার ব্যাপারে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সেখানে হামলা হতে বলে জানিয়েছেন তিনি। নিরাপত্তার স্বার্থে মার্কিন নাগরিকদের বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরিয়ে নেয়ার অভিযান প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক রয়েছে কাবুলে। শনিবার থেকে কাবুল বিমানবন্দর ছাড়তে শুরু করেছে মার্কিন সেনারা জানিয়েছে পেন্টাগন। মার্কিন সেনা প্রত্যাহার শেষের দিকে হওয়ায় নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা জানিয়েছে তালেবান।

এদিকে যুক্তরাজ্যের সেনা প্রত্যাহার অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার ব্রিটিশ সেনা, কূটনীতিক ও কর্মকর্তাদের শেষ উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়। গত ১৪ই আগস্ট থেকে ১৫ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে দেশটি। নানগারহার প্রদেশে আইএস-এর আস্তানায় মার্কিন ড্রোন হামলার নিন্দা জানিয়েছে তালেবান। এঘটনাকে আফগানিস্তানের ওপর আঘাত বলে মনে করেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।


আরোও অন্যান্য খবর
Paris