৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ার উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন : ডাবলু

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ৪:০৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ার উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন : ডাবলু
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : আগামী ২৮ ডিসেম্বর পুঠিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত মেয়র পদপ্রার্থী রবিউল ইসলাম রবি-কে নৌকা প্রতিকে বিজয়ী করতে গতকাল বুধবার বেলা ৩টায় ঝলমলিয়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি, রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতা তাজুল ইসলাম মোল্লা, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পুঠিয়া কলেজ এর অবসরপ্রাপ্ত শিক্ষক মনিরুল ইসলাম তাজুল।

সভাপতিত্ব করেন পুঠিয়া পৌর আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক। সঞ্চালনা করেন পুঠিয়া পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল। পথসভায় ডাবলু সরকার বলেন, রবি পুঠিয়ার পৌরসভার মানুষদের বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ আরও অনেক ভাতা সুষ্ঠুভাবে মানুষদের মাঝে বিতরণ করেছেন।

বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়ে সকল সমস্যার সমাধান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র মনোনিত প্রার্থী রবিউল ইসলাম রবি-কে আগামী ২৮ ডিসেম্বর পুঠিয়া পৌর নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে পুঠিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন