২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাপান থেকে আসছে আরও ৬ লাখ ৩৫ হাজার টিকা

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১, ৫:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
জাপান থেকে আসছে আরও ৬ লাখ ৩৫ হাজার টিকা
বিজ্ঞাপন

এফএনএস : জাপান থেকে শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৬ লাখ ৩৫ হাজার টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকায় পৌঁছাবে। এটি বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার পঞ্চম চালান। গতকাল শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশকে জাপান উপহার হিসেবে মোট ৩০ লাখ ডোজ টিকা দিচ্ছে। তিনি জানান, আশাকরি জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার ৬ লাখ ৩৪ হাজার ৯০০ টিকার পঞ্চম চালান শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

এর আগে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় গত ২০ আগস্ট ৭ লাখ ৮১ হাজার টিকার চতুর্থ চালান আসে। ২ আগস্ট আসে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান। ৩১ জুলাই আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান। আর গত ২৪ জুলাই আসে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান। উল্লেখ্য, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেয়ার ঘোষণা দেয়। শনিবার শেষ দফায় এই টিকার চালান আসবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন