সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

এবার ষাঁড়ের সঙ্গে লড়াই করবে সুরিয়া

Paris
Update : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

এফএনএস : তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা সুরিয়া। অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার পরবর্তী সিনেমা ‘ভাড়িবাসাল’। এটি পরিচালনা করছেন বেট্টি মারান। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, তামিল ভাষাভাষি জনগোষ্ঠীর একটি প্রাচীন ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা জালিকাটু। এই খেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। এতে পিতা-পুত্রের দুটি চরিত্র রূপায়ন করবেন সুরিয়া। তাকে ষাঁড়ের সঙ্গে লড়তে দেখা যাবে। এজন্য প্রশিক্ষণ নেবেন এই অভিনেতা। জানা যায়, বহুকাল আগে থেকে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয়ে আসছে জালিকাটু। তামিল ভাষাভাষী জনগোষ্ঠীর প্রধান উৎসব পোঙ্গল।

প্রতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এটি। এই উৎসবের তৃতীয় দিনে খোলা জায়গায় একটি বিশেষ প্রজাতির ষাঁড় প্রতিযোগীদের মাঝে ছেড়ে দেওয়া হয়; যেখানে একেকজন পুরুষ প্রতিযোগী দুরন্ত ষাঁড়ের পিঠের কুঁজ ধরে ঝুলে থাকার চেষ্টা করেন। সবচেয়ে বেশি সময় ধরে যে প্রতিযোগী ওই ষাঁড়ের কুঁজ ধরে ঝুলে থাকতে পারেন বা তার শিংয়ে লাগানো নিশান খুলে নিয়ে আসতে পারেন তাকেই বিজয়ী ঘোষণা করা হয়। সুরিয়ার চরিত্র বাস্তবিকভাবে ফুটিয়ে তুলতে চাচ্ছেন পরিচালক। চরিত্রটির জন্য সুরিয়াকে প্রস্তুত করতে প্রশিক্ষণ গ্রহণ জরুরি বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

এ সিনেমায় আর কে কে অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। সিনেমাটির সংগীত পরিচালনা করবেন জিভি প্রকাশ কুমার। আগামী অক্টোবরে এর শুটিং শুরু হবে। ভি ক্রিয়েশন্সের ব্যানারে এটি প্রযোজনা করছেন কালাইপুলি এস থানু। সুরিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুরারাই পোট্রু’। গত নভেম্বরে মুক্তির পর দর্শক-সমালোচকের বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। অভিনেতা আর মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। তাছাড়াও আরো দুটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris