৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শহীদ কামারুজ্জামান বাস টার্মিনালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ৩:৪৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
শহীদ কামারুজ্জামান বাস টার্মিনালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ গতকাল বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানকালে শহীদ কামারুজ্জামান বাস টার্মিনালের সম্মূখে ফুটপাতের উপর অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা এবং বাস টার্মিনালের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়াও ভাড়া পরিশোধ না করায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মালিকানাধীন শহীদ কামারুজ্জামান বাস টার্মিনালের অভ্যন্তরে অবস্থিত মোঃ মজিবুর রহমান এর নামে বরাদ্দকৃত রেস্টুরেন্ট ও রেস্টুরেন্ট এর সামনে ফাঁকা জায়গা এবং টার্মিনালের দোতলায় মুনসাদ শেখ-এর নামে বরাদ্দকৃত বাণিজ্যিক স্পেস হোটেল স্নেহ সিলগালা করা হয়।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমার, এস্টেট অফিসার বদরুজ্জামান, জুনিয়র এস্টেট অফিসার মোঃ নাহিদুল ইসলাম, ওবায়দুর রহমান, মিলন হোসেন, জালাল উদ্দিন, মোঃ জিল্লুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উক্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন বোয়ালিয়া মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন