৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তালেবান হামলায় পাক অভিনেত্রীর পরিবারে ৪ খুন

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১, ৩:১২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
তালেবান হামলায় পাক অভিনেত্রীর পরিবারে ৪ খুন
বিজ্ঞাপন

এফএনএস : আফগানিস্তানে তালেবানের হামলায় পাক অভিনেত্রী মালিশা হিনা খানের পরিবারের ৪ জন খুন হয়েছেন। এই শোকের খবর নিজেই টুইটারে শেয়ার করেছেন অভিনেত্রী। মলিশা হিনা খান টুইট করে লেখেন, আমার কাকা, দুই ভাইকে মেরে ফেলেছে তালেবান। তালেবানের গুলি বর্ষণ ও আগুনের গোলায় জ¦লে উঠেছিল তাদের গাড়ি। জীবন্ত অবস্থায় পুড়ে মারা গিয়েছে তারা। আমার ভাগ্য ভাল যে আমি ভারতে আছি। টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছেন। মালিশা জানিয়েছেন, আমার পরিবারের আরও কয়েকজন সদস্য তালেবানদের ভয়ে লুকিয়ে রয়েছে।

এমন পরিস্থিতিতে পরিবারের লোকজনের মৃত্যুর শোকও করতে পারছে না। ২০১৮ সালে এক পাক গায়িকা রাবি পীরজাদার নগ্ন ভিডিও ভাইরাল হওয়ায় তুমুল বিতর্ক ছড়ায় পাকিস্তানে। এই গায়িকাকে সমর্থন জানিয়ে ছিলেন অভিনেত্রী মালিশা। তারপর থেকে মালিশাকে নিয়েও শুরু হয় বিতর্ক। সেই সময় থেকে বার বার খবরের শিরোনাম উঠে আসেন এই অভিনেত্রী। উল্লেখ্য, পাক গায়িকা রাবি পীরজাদা সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন