সর্বশেষ সংবাদ

‘যত দ্রুত সেনা সরানো শেষ হবে ততই মঙ্গল’

Paris
Update : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

এফএনএস : আফগানিস্তান থেকে যত দ্রুত সেনা সরানো শেষ হবে ততই মঙ্গল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জি-সেভেন নেতাদের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভার্চুয়াল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। নিরাপত্তা নিয়ে মার্কিন সেনাদের হুমকির মধ্যে বাইডেন প্রশাসন এমন সিদ্ধান্তের কথা জানালো। আফগানিস্তানের সেনা সরানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আফগানিস্তান থেকে মাকির্ন সেনা সরাতে তালেবান সহযোগিতা করেছে তবে তাদের কার্যকলাপ কি হবে তার বিচার আন্তর্জাতিক সম্প্রদায় করবে।

এ ছাড়া আফগানিস্তানে ইসলামি জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের হামলার আশঙ্কা ক্রমেই বাড়ছে বলে জানান বাইডেন। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন রিপাবলিকানরা কংগ্রেসে বাইডেনের নিন্দা প্রস্তাব পেশ করেছে। প্রস্তাবে বলা হয়, আফগানিস্তান দখলে তালেবানদের গতি প্রকৃতি সম্পর্কে মার্কিন সামরিক বাহিনী ও গোয়েন্দা উপদেষ্টাদের পরামর্শ ব্যার্থ ছিল। তালেবান ক্ষমতা দখলের নয় দিনে ৭০ হাজারের বেশি সেনা সরানো হয়েছে। মঙ্গলবার আফগানিস্তানে থাকা নিজেদের নাগরিকদের সরাতে বিমান পাঠিয়েছে জাপান।

এদিকে আফগানিস্তানকে সহায়তা দেয়া স্থগিত করেছে বিশ্বব্যাংক। তালেবানের হাতে দেশটির নিয়ন্ত্রণ যাওয়ার পর এমন ঘোষণা দিল বিশ্বব্যাংকের। আফগানিস্তান থেকে মানুষকে সরিয়ে নিতে সেখানে প্রায় ছয় হাজার মার্কিন সেনা রয়েছে। ৩১ আগস্টের আগেই আমেরিকান সেনারা আফগানিস্তান থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত ছিল বাইডেন প্রশাসনের। মার্কিন সেনাবাহিনী ১৪ আগস্ট থেকে আফগানিস্তান থেকে প্রায় ২৫ হাজার ১০০ জনকে এবং জুলাইয়ের শেষ থেকে প্রায় ৩০ হাজার জনকে সরিয়ে নিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris