সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

কে হচ্ছেন ন্যানসির হবু স্বামী?

Paris
Update : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

এফএনএস : কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্র অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং কর্মকর্তা (সিওও) এবং গীতিকবি মোহসিন মেহেদী। সোমবার পারিবারিকভাবে আংটি বদল করেছেন তারা। মঙ্গলবার ন্যানসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার ন্যানসি বলেন, ‘ইচ্ছা ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করে বিয়ের আনুষ্ঠানিকতা সারব। কিন্তু করোনার কারণে মনে হয় না সেটা করতে পারব। কোনো প্ল্যান ছাড়া হুট করেই হয়তো একদিন বিয়ে করে ফেলব। আপাতত আংটি বদল করে রাখলাম।’ ন্যানসি জানান, মোহসিন মেহেদীর সঙ্গে বিয়ের বিষয়টি একেবারেই পারিবারিকভাবে হচ্ছে।

মধ্যস্থতা করছেন অনুপম মিউজিকের সিইও আনোয়ার হোসেন। ন্যানসি ও মোহসিন ফেসবুকে তাদের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘গট এনগেজড’ দিয়েছেন। কমেন্টে শুভাকাক্সক্ষীরা তাদেরকে শুভ কামনায় ভাসাচ্ছেন। গানের সুবাদে মোহসিন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয় আগে থেকেই ছিল। গত বছর মোহসিনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়। এ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘মোহসিনের কথায় এক বছর আগে গান করেছি, কিন্তু এটা ভাবার কারণ নেই যে তার সঙ্গে আগে থেকেই আমার সম্পর্ক ছিল। মূলত আমার আর তার বিয়ের উদ্যোগটি আনোয়ার ভাই নিয়েছেন।

এরপর পারিবারিকভাবে সব কিছু হচ্ছে।’ নাজমুন মুনিরা ন্যানসি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। ন্যানসি পরবর্তী সময়ে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত। এপ্রিলে জায়েদের সঙ্গে আলাদা থাকার কথা জানান ন্যানসি। এদিকে ন্যান্সির সঙ্গে গীতকবি মোহসিন মেহেদীর দ্বিতীয় বিয়ে হতে চলেছে। তার প্রথম স্ত্রীর ঘরে দুই সন্তান রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris