২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

টিকার দ্বিতীয় ডোজ নিলেন রিজভী

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১, ৪:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
টিকার দ্বিতীয় ডোজ নিলেন রিজভী
বিজ্ঞাপন

এফএনএস : করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) গিয়ে তিনি মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২৬ জুলাই মডার্নার প্রথম ডোজ টিকা নেন রিজভী। গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী।

এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দীর্ঘ প্রায় দুই মাস পর তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন