সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

প্রেক্ষাগৃহ থেকে বের করে দেওয়া হলো ঋত্বিককে

Paris
Update : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

এফএনএস : গত ২০ আগস্ট কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঋত্বিক চক্রবর্তী ও জয়া আহসানের চলচ্চিত্র ‘বিনিসুতোয়’। করোনার মধ্যে এ ছবি দিয়ে সিনেমা হলটি চালু হয়েছে। জয়া সেখানে যেতে না পারলেও দর্শকদের সঙ্গে ছবি দেখার ওয়াদা করেছিলেন ঋত্বিক। চেয়েছিলেন আনন্দ ভাগাভাগি করতে। তবে সে আনন্দ তো হয়ইনি; বরং সেটা পরিণত হলো বিষাদে। কলকাতার বিখ্যাত এই মাল্টিপ্রেক্ষাগৃহ প্রাঙ্গণ থেকে থেকে বের করে দেওয়া হলো ঋত্বিককে! রোববার রাতে বিষয়টি সোশ্যাল মিডিয়ায ফেসবুকে জানিয়েছেন অভিনেতা স্বয়ং। এদিন দুপুর তিনটার ওই শো- তে উপস্থিত ছিলেন অভিনেতা। আগেই নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখেছিলেন, ‘আজ নন্দন যাব। শো শেষ আমাদের দেখা হতে পারে…’।

কিন্তু শো ভাঙার পর আর দেখা যায়নি অভিনেতাকে। এ নিয়ে ভক্তদের একটু অভিমান হয়েছিল ঠিকই। তবে ঋত্বিক রাতের মধ্যেই জানালেন অপ্রীতিকর ঘটনাটি। জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবির এ অভিনেতা লেখেন, ‘দুঃখিত। নন্দনে ঠিক সময়ে পৌঁছেও আপনাদের সঙ্গে দেখা করতে পারলাম না। কোভিড স্বাস্থ্যবিধির কারণে বর্তমানে নন্দনে প্রবেশ নিয়ন্ত্রিত। কিন্তু গেটে দায়িত্বপ্রাপ্ত জনৈক মুখোপাধ্যায় কী সব নিয়ম উল্লেখ করে আমাদের কয়েকজনকে নন্দনে ঢুকতে দিলেন না।

আর পুরোটাই তিনি পুলিশি রোয়াবেই বোঝালেন আমাদের। অথচ ভেতরে আমাদেরই ছবি চলছে! সেই কথা বোঝানোর চেষ্টা করেও লাভ হলো না। আসলে আমরা দর্শকদের সঙ্গে একটু কথা বলতে বাইরে গিয়েছিলাম।’ চটেছেন গেটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির প্রতি। বলেন, ‘তিনি ওই কাজের উপযুক্ত কিনা জানি না। কিন্তু তিনি যে অতি অভদ্র তা দেখতেই পেলাম’। ‘বিনিসুতোয়’ পরিচালনা করেছেন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অতনু ঘোষ। এতে আরও অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকে।


আরোও অন্যান্য খবর
Paris