২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুই কৃষককে গাছে বেঁধে পেটালেন ইউপি সদস্য

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২১, ৯:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দুই কৃষককে গাছে বেঁধে পেটালেন ইউপি সদস্য
বিজ্ঞাপন

এফএনএস : গরু ধানক্ষেত নষ্ট করায় দুই কৃষককে গাছে বেঁধে বেধড়ক পিটিয়েছেন স্থানীয় ইউপি সদস্য। নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায়, গতকাল রোববার সকালে শালমারা-বাঁশবাড়িয়া মাঠে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের গরু ইউপি সদস্য মকলেছের ধানক্ষেতে প্রবেশ করে। এ সময় ইউপি সদস্য ও তার লোকজন ১১টি গরু বেঁধে রাখে। খবর পেয়ে শাহাদত ও বেলায়েত ঘটনাস্থলে উপস্থিত হলে ইউপি সদস্য কৃষক বেলায়েতকে (৬০) গাছের সাথে বেঁধে রাখে এবং অপর কৃষক শাহাদতকে (৭০) লাঠি দিয়ে বেধড়ক নির্যাতন করে।

পরে বিষয়টি জানাজানি হলে দু’জনকে ছেড়ে দিতে বাধ্য হয় ইউপি সদস্য। অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী বলেন, ‘তাদের গরু আমার জমি নষ্ট করায় শাহাদত ও বেলায়েতকে আটক করা হয়।’ দুই কৃষককে নির্যাতনের কথাও স্বীকার করেন তিনি। এ বিষয়ে বাঁশবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য কুরবান আলী জানান, ঘটনাটি জানার পর আমি মকলেছ মেম্বারকে ফোন করে অনুরোধ করি। তারপর তাদের ছেড়ে দেয়। ইটালি ইউনিয়ন চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ ঘটনার সত্যতা স্বীকার করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন