সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

আফসোস নেই ভাবনার

Paris
Update : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

এফএনএস : চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। লকডাউনের পুরোটা সময় ঘরবন্দি ছিলেন। কোনো শুটিংয়ে অংশ নেননি। এছাড়াও সমসাময়িক অনেকের চেয়ে এই অভিনেত্রীর কাজের সংখ্যাও বরাবরই কম। প্রচার চলতি দুটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এগুলো হলো- মোস্তফা কামাল রাজের ‘হিট’ ও অনিমেষ আইচের ‘এখানে কেউ থাকে না’। ধারাবাহিক দু’টি প্রচার হচ্ছে বাংলাভিশন ও বাংলাদেশ টেলিভিশনে।

দু’টি ধারাবাহিকে ভিন্ন রকম দু’টি চরিত্রে দর্শকের সামনে নিজেকে উপস্থাপন করেছেন এই গ্ল্যামারকন্যা। কাজের সংখ্যা কম প্রসঙ্গে অভিনেত্রী বলেন, একসঙ্গে অনেক কাজ আমি কখনো করিনি। কাজের সংখ্যা কম নিয়েও আমার আফসোস নেই। কারণ আমার অল্প কাজই দর্শকের মনে দাগ কাটছে। এর বেশি শিল্পী হিসেবে আর কিছু চাই না। আমি ক্যারিয়ারের শুরু থেকে গল্প-চরিত্র দেখেই কাজ করছি। যে চরিত্রে গভীরতা নেই সেটি করার প্রয়োজন মনে করি না।

সত্যি বলতে, আমার আগের কোনো চরিত্রের সঙ্গে যাকে মেলানো যাবে না তেমন সব চরিত্রে অভিনয় করতে চাই। টিভি নাটকের বাইরে ‘ভয়ঙ্কর সুন্দর’- শিরোনামের চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেত্রীর। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘লাল মোরগের ঝুঁটি’- শিরোনামের আরও একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক।


আরোও অন্যান্য খবর
Paris