২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশিত: ২২ আগস্ট ২০২১, ১০:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীর লাশ উদ্ধার
বিজ্ঞাপন

এফএনএস : দক্ষিণ আফ্রিকার কেপটাউনের মোসেল বে এলাকা থেকে হাত-পা বাঁধা ও মুখ টেপ পেচানো অবস্থায় এক বাংলাদেশি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি বাংলাদেশি ব্যবসায়ী জামাল খান বলে নিশ্চিত করেছেন প্রবাসীরা। জামালের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে। জামাল খান দক্ষিণ আফ্রিকায় একটি দোকান চালাতেন। সেটির মালিকও তিনি। জামাল খানের লাশ উদ্ধারের পর থেকে তার দোকানের কর্মচারী আফ্রিকার মালাওয়ি নাগরিক পলাতক রয়েছেন।

প্রবাসীদের ধারণা, দোকানের ওই কর্মচারী মধ্যরাতে তাকে হত্যা করে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে। জামাল খানের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ কমিউনিটির কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে স্থানীয়রা। উল্লেখ, চলতি বছরে দক্ষিণ আফ্রিকায় মালাওয়ি নাগরিক কর্মচারীর হাতে পাঁচ বাংলাদেশি দোকান মালিক প্রাণ হারিয়েছেন। প্রবাসীরা এসব ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। তারা বলছেন, দেশটিতে অবস্থান করা বিদেশি কর্মচারীদের বিষয়ে সর্তক হতে হবে। অর্থ-মূল্যবান জিনিসপত্রের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন