সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

গোপনে আংটি বদল করলেন ক্যাটরিনা-ভিকি

Paris
Update : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

এফএনএস : গোপনে বিয়ে বা গোপনে বাগদান, বলিউডে নতুন নয়। অনেক তারকারাই গোপনে নিজেদের বাগদান পর্ব বা বিয়ে সেরে ফেলেন। এবার সেই তালিকায় কি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল? সম্প্রতি বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তরফে এমনই গুঞ্জন শুরু হয়েছে। জানা যাচ্ছে, একেবারে গোপনে এবং কাছের মানুষদের নিয়ে বাগদান পর্ব সেরে ফেলেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। দুজনের রোকা সেরিমনিও হয়ে গিয়েছে। তবে প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করেননি। ক্যাটরিনা বা ভিকি, দুজনেই মুখে কুলুপ এঁটেছেন।

সম্প্রতি অনিল কাপুরের ছেলে হর্ষবর্দ্ধন কাপুর ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের সম্পর্ক নিয়ে মুখ খোলেন। বিষয়টি নিয়ে পুরোপুরি স্পষ্ট না করলেও, দুজনকে নিয়ে ইঙ্গিত দেন। যা নিয়ে বি টাউনে আলোচনা শুরু হয়ে যায় জোর কদমে। গত কয়েক বছর ধরে ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশলের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে বলিউডে। তবে দুই তারকার কেউ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। এমনকি ভিকি কৌশলকেও অনেকবার ক্যাটরিনার বাড়ির বাইরে দেখা গেছে। এছাড়াও, তাঁদের এক সাথে ছুটিতে যাওয়া, সেই নিয়ে শুরু হয়েছিল আলোচনা।


আরোও অন্যান্য খবর
Paris