সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

ডিজিটাল বাংলাদেশ পুরস্কারের আবেদন পত্র আহ্বান

Paris
Update : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

এফএনএস : ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১-এর মনোনয়ন বা আবেদনপত্র আহ্বান করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। গত ২৭ জুলাই আইসিটি বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব (অর্গানাইজেশনাল সাপোর্ট অনুবিভাগ) ড. খন্দকার আজিজুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিটি খাতে বিশেষ অবদান রাখার জন্য ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১ এর জন্য মনোনয়ন বা আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ আগস্ট ২০২১ পর্যন্ত জেলা পর্যায়ের বাছাই কমিটি ও কেন্দ্রীয় বাছাই কমিটি’র নিকট মনোনয়ন বা আবেদনপত্র দাখিল করা যাবে। ২০২০ (জানুয়ারি-ডিসেম্বর) সালের কর্মকাণ্ড বিবেচনাপূর্বক চলতি বছরের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১ পুরস্কার দেওয়া হবে।

সাধারণ ও কারিগরি পৃথক ২টি ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলাদাভাবে শ্রেষ্ঠ ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান-এ তিনটি শ্রেণিতে ১টি করে জেলা পর্যায়ে মোট ১২টি এবং কেন্দ্রীয় পর্যায়ে মোট ১২টি পুরস্কার দেওয়া হবে। ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার নীতিমালা ২০২১’, মনোনয়ন ছক/আবেদন ফরম ও অনলাইনে আবেদন দাখিলের জন্য বিস্তারিত www.digitalbangladesh.gov.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।


আরোও অন্যান্য খবর
Paris