সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

কীভাবে পাইরেসি হলো ‘রেহানা মরিয়ম নূর’?

Paris
Update : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

এফএনএস : বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে আঁ সার্তেইন রিগার্দ বিভাগে প্রথম বার নাম লেখায় বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। উৎসবে প্রদর্শনীর পর থেকে মুগ্ধতায় ভেসেছিল তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের চিত্রনাট্য ও পরিচালনার সিনেমাটি। সেই মুগ্ধতা থেকে ‘রেহানা মরিয়ম নূর’ অক্টোবরে বাংলাদেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল সিনেমাটির প্রযোজকদের। সেই প্রস্তুতিও চলছিল। কিন্তু তার আগে পাইরেসির কবলে পড়েছে সিনেমাটি। বিভিন্ন ওয়েবসাইট, ইউটিউব আর গুগল ড্রাইভের মাধ্যমে দেখা যাচ্ছে সিনেমাটি। এ প্রসঙ্গে মঙ্গলবার সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানিয়েছেন, ‘আমরা ডিবিতে একটি মামলা করেছি। তাঁদের সাইবার ইউনিট এটা নিয়ে কাজ করছে।

কারা সিনেমাটি অনলাইনে ছড়িয়েছেন বা ছড়াচ্ছেন, সেটা খোঁজা হচ্ছে। আশা করি, দ্রুত অপরাধীরা আইনের আওতায় আসবে।’ সিনেমাটি কীভাবে পাইরেসির শিকার হলো, এনটিভি অনলাইনের এমন প্রশ্নে এহসানুল হক বাবুর ভাষ্য, ‘সেটাই আসলে খোঁজা হচ্ছে। এটা কারও কাছে যাওয়ার কথা নয়। আমাদের ধারণা, গেল ২ আগস্ট মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অনলাইন স্ক্রিনিং হয়েছিল সিনেমাটির। সেখান থেকে ভিপিএনের মাধ্যমে এই কাজ করা হয়েছে।’ সেই ধারণা থেকেই মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের আগামী ১৭ ও ২১ আগস্টের দুটি অনলাইন প্রদর্শনী স্থগিত রেখেছে সিনেমাটির প্রযোজকেরা।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। ৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন-সংগ্রামের গল্পে নির্মিত সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী। এটি নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের দ্বিতীয় সিনেমা, এর আগে ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ শিরোনামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন এই পরিচালক।

প্রোটোকল ও মেট্রো ভিডিয়োর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এবং সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব ও সাঈদুল হক খন্দকার। সিনেমাটির সিনেমাটোগ্রাফার তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল ও সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন।


আরোও অন্যান্য খবর
Paris