২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাবির ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১, ১০:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
রাবির ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর
বিজ্ঞাপন

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুননির্ধারণ করা হয়েছে। আগামী ৪ অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে ভর্তি উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য ড. সুলতান-উল-ইসলাম।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী ৪ অক্টোবর গত সোমবার ‘সি’ ইউনিট, ৫ অক্টোবর ‘এ’ ইউনিট ও ৬ অক্টোবর ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৩ শিফটে সকাল সাড়ে ৯ থেকে সাড়ে ১০; দুপুর ১২টা থেকে ১টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে। এ দিকে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িৎঁ.ধপ.নফ -এর ধফসরংংরড়হ মেন্যু থেকেও দেখা যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন