২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পানিতে ডুবে বাবার সামনেই ছেলের মৃত্যু

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১, ৯:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
পানিতে ডুবে বাবার সামনেই ছেলের মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : সাভারের সোলমাসি ভাড়ালিয়া পাড়া এলাকায় নদীতে পানিতে ডুবে জুনায়েদ নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা রবিউল ইসলাম জানান, দুপুরের দিকে বুড়িগঙ্গা নদীতে নিহতের বাবাসহ তিনজন গোসল করতে যায়।

এ সময় সে পানিতে ডুবে যায়। তার বাবা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নকলা থানার গোরদাঁত গ্রামে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন