ইসলামী শিক্ষাগবেষণা কেন্দ্র মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
স্টাফ রিপোর্টার : রাজশাহীর ইসলামী শিক্ষাগবেষণা কেন্দ্র মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজওয়ানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। ওই স্কুলের শিক্ষক প্রতিনিধি, সিনিয়র শিক্ষকসহ ৭জন কর্মচারির স্বাক্ষরকৃত একটি অভিযোগপত্র রোবাবর রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবর দেয়া হয়েছে। একই সাথে বোর্ড কর্তৃপক্ষ অভিযোগের বিষয়টি আসলে নিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৮টি অভিযোগ তোলা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ইসলামী শিক্ষাগবেষণা কেন্দ্র মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষামন্ত্রণালয়ের নিদের্শনা উপেক্ষা করে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পাস করে দিয়েছেন। মাধ্যমিক শ্রেণির অনভিজ্ঞ শিক্ষক দিয়ে পাঠদান, স্কুলের বিভিন্ন ধরনের টাকা আত্মসাত, স্কুলে প্রশিক্ষন ও সভার জন্য ভবন ভাড়া দেয়া, সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে জুনিয়র শিক্ষক দিয়ে নিয়োগ বোর্ড গঠন, পরীক্ষার খাতা খন্ডকালনি শিক্ষকদের দিয়ে মূল্যয়ন করানোসহ বিভিন্ন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে। একই সাথে তার অভিযোগের বিষয়টি আমলে নেয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষাবোর্ডের মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক।
বিষয়টি নিয়ে কথা বলা হয়, ইসলামী শিক্ষাগবেষণা কেন্দ্র মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক না। আমাকে ফাঁসানোর জন্য অভিযোগটি করা হয়েছে।
