সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

দিনে এক ঘণ্টা ভিডিও গেম খেলা ভালো!

Paris
Update : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

এফএনএস : দিনে এক ঘণ্টা ভিডিও গেম খেলা শিশুদের মানসিক দক্ষতা বিকাশে সহায়ক। তবে তিন ঘণ্টার বেশি গেইম খেলে তাদের সামিাজিক অভিযোজন ক্ষমতা আসলেই অনেক কম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক এ তথ্য জানিয়েছেন। তারা জানিয়েছেন, ১০ থেকে ১৫ বছরের শিশুরা যদি দিনে এক ঘণ্টার কাছাকাছি সময় ভিডিও গেমস খেলে তবে গেমস না খেলা শিশুদের তুলনায় তাদের চিন্তা করার দক্ষতা, জীবন সম্পর্কে বোধ, সামাজিক আচার, বন্ধুত্ব, আবেগের মতো বিষয়গুলো পরিপক্ক হয়ে ওঠে।

সম্প্রতি প্রায় ৫০০০ হাজার শিশু-কিশোরের ওপর ‘ইলেকট্রনিক গেইমিং অ্যান্ড সাইকোলজিক্যাল আ্যডজাস্টমেন্ট’ শীর্ষক ওই গবেষণা পরিচালিত হয়। গবেষণায় দেখা যায়, যে সব শিশুরা গেম খেলে না তাদের তুলনায় গেম খেলা শিশুদের সামাজিক অভিজোযন ক্ষমতা অনেক বেশি। তারা তাদের পরিবার ও বন্ধুদের প্রতি বেশি যত্নশীল। গবেষণা দলের প্রধান ড. এন্ড্রু রিবলিসকি বলেন, এই গবেষণাটি ইলেকট্রনিক গেমসের যে নেতিবাচক বিষয়গুলো এত দিন প্রচারিত ছিল তার বিপরীত চিত্র উন্মোচন করেছে।

কোনো কোনো শিশু যদিও অকে বেশি সময় খেলার পেছনে ব্যয় করে তবে তাদের ক্ষেত্রে এই সময়টা কমিয়ে আনা গেলে সেটা ইতিবাচকই হবে। তার মতে, ভিডিও গেম খেলা শিশুরা আচরণগত দিক থেকে সাধারণ শিশুদের তুলনায় বেশি পরিণত হয়। তারা চারপাশকে নিজের মতো করে বিচার করতে শেখে।


আরোও অন্যান্য খবর
Paris