২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মায়ের জানাজা পড়ালেন মন্ত্রী

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১, ১১:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
মায়ের জানাজা পড়ালেন মন্ত্রী
বিজ্ঞাপন

এফএনএস : লালমনিরহাটের কালীগঞ্জে সকাল থেকে টানা বৃষ্টি উপেক্ষা করে হাজারও মানুষের শ্রদ্ধায় সমাহিত হলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের মা শামসুন্নাহার বেগম (৯০)। গতকাল বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম বীর মুক্তিযোদ্ধা করিমুদ্দিন আহম্মেদের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে করিম উদ্দিন সরকারি পাবলিক ডিগ্রি কলেজ মাঠে শামসুন্নাহার বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান তার বড় ছেলে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ।

এর আগে গত বুধবার দুপুর ১২টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শামসুন্নাহার বেগম। ওইদিন বিকেল ৩টায় তার প্রথম জানাজা হয় ঢাকায়। পরে গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে শামসুন্নাহারের লাশ ঢাকা থেকে লালমনিরহাট জেলার কালীগঞ্জে উপজেলায় তার নিজ বাড়ি আনা হয়। এ সময় বাড়িতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। খবর পেয়ে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সর্বস্তরের মানুষ উপস্থিত হয় তার বাড়িতে।

জানাজায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ ও তার পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজন ছাড়াও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল হক ভূঁইয়া, রংপুর বিভাগীয় সমাজসেবা অফিসার, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান এড. মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান ও লালমনিরহাট জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জানাজা শেষে মরহুমার কফিনে ফুল দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ, জেলা ও উপজেলা ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন