সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর জাতির পিতা হয়ে ওঠার পেছনে বঙ্গমাতা রয়েছে অসামান্য অবদান : লিটন

Paris
Update : সোমবার, ৯ আগস্ট, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের আয়োজনে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বঙ্গমাতার ছবিতে পুষ্পামাল্য অর্পণ করা হয়েছে। পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। বক্তব্য রাখেন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

সভায় খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেরণাদায়ী ও নির্ভীক সহযাত্রী। যিনি পর্দার অন্তরালে থেকে বিশাল ঘটনার অনুঘটক হিসেবে কাজ করেছেন। বঙ্গবন্ধুর জাতির পিতা হয়ে ওঠার পেছনে তাঁর রয়েছে অসামান্য অবদান। বঙ্গবন্ধু যখন কারাগারা থাকতেন, পরিবার ও সংসারের সকল দায়িত্ব একাই পালনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করেছেন, অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা,

নাইমুল হুদা রানা, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে সহ মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, নগর কৃষক লীগ সভাপতি রহমতুল্লাহ সেলিম, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ সহ নেতৃবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris