রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

বঙ্গমাতা শক্তি-সাহস দিয়ে বঙ্গবন্ধুকে এগিয়ে নিয়ে গেছেন দেশবাসীর কল্যাণে : এনামুল

Paris
Update : সোমবার, ৯ আগস্ট, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। যিনি সর্বদায় মহান স্বাধীনতা সংগ্রামে দেশের সেবায় জাতির জনককের পাশে থেকেছেন। শক্তি আর সাহস দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে এগিয়ে নিয়ে গেছেন দেশবাসীর কল্যাণে। জাতি তাঁকে আজীবন স্মরণ করবে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্বাধীনতায় প্রেরণা জুগিয়েছেন। কাজ করেছেন সর্বদায়। দেশের সেবায় নিজেকে বিসর্জন দিয়েছেন। অথচ তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। জাতির জনক সহ তাঁর পরিবারের সদস্যদে হত্যা করে স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু তারা সেটা পারেনি।

একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীতের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহাবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার আবুল, হাটগাঙ্গোপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কহিনুর বানু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, মহিলা লীগেরসাধারন সম্পাদক জাহানারা বেগম প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন বিতরণ : রাজশাহীর বাগমারায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইউনিয়নের বেকার নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। সেই সাথে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণার্থীদের মাঝে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রোববার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনে আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত।


আরোও অন্যান্য খবর
Paris