২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ছয়দিনেই ডেঙ্গু রোগী শনাক্ত দেড় হাজার

প্রকাশিত: ৭ আগস্ট ২০২১, ৭:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ছয়দিনেই ডেঙ্গু রোগী শনাক্ত দেড় হাজার
বিজ্ঞাপন

এফএনএস : চলতি আগস্ট মাসের ছয় দিনেই এক হাজার ৪৫৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২১৪ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে ২১১ জনই ঢাকার। ঢাকার বাইরের ১ জন। গত জুলাই মাসে এ বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১০ জন রোগী ভর্তি আছে।

এরমধ্যে ঢাকাতেই আছেন ৯৭২ জন আর বাকি ৩৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত ৪ হাজার ১১৫ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৩ হাজার ৯৫ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি এখনও মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং একটি মৃত্যুও ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করেনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন