সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

কথিত মডেল মৌ গ্রেপ্তারে বিব্রত আসল মডেল মৌ!

Paris
Update : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

এফএনএস : ‘ঘটনার রাত থেকেই আমি বিব্রত হচ্ছি। আমার নামের সঙ্গে মিলে গেছে এমন একজনকে পুলিশ ধরেছে। আর এতেই অনেকে আমার পরিবার, স্বজন, বন্ধুদের নিউজ লিংক পাঠাচ্ছে। অথচ তারা কিন্তু দেখছে যে এটা আমি না। শুধু আমার পরিবারকেই নয়,আমার পরিচিত মানুষদের অনেক বিরক্ত ও বিব্রত করা হচ্ছে। আমার পরিবারের লোকেরা যতই বলছে নিউজটা খুলে দেখ, এটা সাদিয়া ইসলাম মৌ না। তারপরও তারা এমন কথাও বলেছে যে, এদের তো অনেক কিছুই লুকানো থাকে।’বলছিলেন দেশের জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।

এর আগে গত রোববার বেশকিছু অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কথিত মডেল মরিয়ম আক্তার মৌ। তার মোহাম্মদপুরের বাসা থেকে বিদেশি মদ, ইয়াবা ও সিসা জব্দ করেছেন ডিবির কর্মকর্তা। গত দুদিন ধরেই আলোচিত এই মডেলের কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে। এই সংবাদ দেখে রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। নামের মিলের কারণে তিনি এমন পরিস্থিতির শিকার বলে জানান এই মডেল-অভিনেত্রী।

প্রেপ্তার হওয়া মৌ নামের ওই নারী সত্যি মডেল বা অভিনেত্রী কি না সেটা আগে যাচাই করতে বলেছেন সাদিয়া ইসলাম মৌ। তিনি বলেন, ‘মডেল তারাই যারা নিয়মিত স্টেজ শো করেন, ফ্যাশন শো করেন। এসব থেকে নিয়মিত সম্মানি নিচ্ছেন – তাদেরকেই মডেল বলা যায়। মডেলের খোঁজে আমরা প্রথমে পোর্টফলিও দেখি। সেখানে যাদের নাম পাওয়া যায় তাদেরকে আমরা মডেল বলব। কিন্তু দীর্ঘদিন ধরে মডেলিংয়ে নেই বা তেমন কাজ করা হয়নি তার।

এমন মানুষ যদি নিজেকে মডেল বলতে পছন্দ করেন তাহলে তো আর কারও কিছু করার নাই।’ মৌ বলেন, অবশ্য কিছু দায়িত্ব আমাদের মতো নিয়মিত মডেল-অভিনেত্রীদেরও থাকে। যেমন ধরুন আমি যদি সংগ্রাম করে এই যুগে ফিরে না আসতাম তাহলে এখনকার বাচ্চারা আমাকে মডেল হিসেবে চিনত না। আমি যতই পরিচয় দেই ওদেরকে যে, আমি মডেল মৌ, এখনকার বাচ্চারা কিন্তু আমাকে চিনবে না। আমি এখনও মডেলিংয়ের কাজ করছি বলে এখনকার কিছু ছেলে-মেয়েরা আমাকে চেনে।’


আরোও অন্যান্য খবর
Paris