নারায়ণগঞ্জে লেদার কারখানার আগুন
এফএনএস : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনাইটেড লেদার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভা এলাকায় ওই লেদার কারখানার আগুন লাগে। পরে দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে কারখানার দ্বিতীয় তলায় ধোয়া দেখলে দায়িত্বে থাকা কর্মকর্তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে নারায়ণগঞ্জসহ আশপাশের ১৩ ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিভাবে আগুন সেটা বলা যাচ্ছে না। তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
