অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ টিকা এলো জাপান থেকে
এফএনএস : দেশে এসে পৌঁছেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার আরও ছয় লাখ ১০ হাজার ডোজ। এ টিকা জাপান থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমানে গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ নিয়ে তিন দফায় জাপান থেকে টিকা আসে। যার সংখ্যা দাঁড়াল ১৬ লাখ।
টিকাগুলো রাজধানীর মহাখালীর ইপিআই সেন্টারে পাঠানো হয়েছে। শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, টিকা গ্রহণের সময় বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
