২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

প্রকাশিত: ৩ আগস্ট ২০২১, ২:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা, কমবে তাপমাত্রা
বিজ্ঞাপন

এফএনএস : দুদিন বৃষ্টির প্রবণতা কম থাকার পর ফের বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফদতর। একই সঙ্গে তাপমাত্রা কমারও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। গতকাল সোমবার শ্রাবণ মাসের ১৮ তারিখ, সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা ছিল। বেলা বাড়তেই গাঢ় হয় মেঘ। বেলা ১২টার দিকে শুরু হয় তুমুল বৃষ্টি। দুপুর ১টার দিকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানান, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর প্রদেশ ও কাছাকাছি এলাকায় বিরাজমান রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি বলেন, (গতকাল সোমবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কিছুকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামীকাল বুধবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানান আবহাওয়াবিদ আরিফ হোসেন। গত রোববার সকাল ৬টা থেকে গতকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সৈয়দপুরে। সেখানে ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় চার মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বেড়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। গত রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন