সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

অফিস বন্ধ থাকায় মসজিদে বিয়ে হল প্রসূন আজাদের

Paris
Update : রবিবার, ১ আগস্ট, ২০২১

এফএনএস : কঠোর লকডাউনের মধ্যেই বিয়ে করলেন ছোটপর্দার অভিনেত্রী প্রসূন আজাদ। কাজী অফিস বন্ধ থাকায় মসজিদে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানান এই অভিনেত্রী। শুক্রবার স্থানীয় মসজিদে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে, স্বল্প আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রসূন জানান, করোনার কারণে বিয়েতে তেমন কোনো আয়োজন রাখা হয়নি। লকডাউনে কাজী অফিসও বন্ধ। তাই পাত্রী বাসায়, আর বরপক্ষ মসজিদে গিয়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়।

গত ২৩ জুলাই বিয়ের কথা থাকলেও পারিবারিক বিশেষ কারণে সেদিন বিয়ে হয়নি বলে জানা গেছে। এর আগে ফারহানের সঙ্গে গত ১২ জুন সন্ধ্যায় প্রসূনের বাগদান হয়। ফারহানের সঙ্গে প্রসূনের দীর্ঘদিনের পরিচয়। ফারহান ধার্মিক বলেও জানান এই অভিনেত্রেী। প্রসূন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই ভালো বন্ধু। ফারহান খুবই সাদামাটা সাধারণ একজন মানুষ। সব দিক থেকেই আমার মনে হয়েছে এই লোকটার সঙ্গে বাকি জীবন কাটিয়ে দেওয়া যেতে পারে।’

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হন প্রসূন। এর মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তার ঝুলিতে রয়েছে অসংখ্য দর্শক নন্দিত নাটক ও টেলিফিল্ম। এসআই খানের ‘অচেনা হৃদয়’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। ২০১৪ সালে মুক্তি পায় তার অভিনীত ‘সর্বনাশা ইয়াবা’ চলচ্চিত্র। প্রসূন সর্বশেষ একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। তার হাতে বর্তমানে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে রাশিদ পলাশের ‘পদ্মাপুরাণ’, নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ উল্লেখযোগ্য।


আরোও অন্যান্য খবর
Paris