২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তথ্য প্রতিমন্ত্রী বললেন শতভাগ মানুষকে টিকা প্রদানে কাজ করা হচ্ছে

প্রকাশিত: ১ আগস্ট ২০২১, ৩:১২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
তথ্য প্রতিমন্ত্রী বললেন শতভাগ মানুষকে টিকা প্রদানে কাজ করা হচ্ছে
বিজ্ঞাপন

এফএনএস : চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং শতভাগ জনগণকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, দেশের মানুষ যেন অভুক্ত না থাকে, চিকিৎসাবঞ্চিত না হয়, সেজন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গত শুক্রবার সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদ মোড়ের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে করোনা টিকার রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন করার সময় তিনি একথা বলেন।

এসময় উপজেলার সবাইকে করোনা টিকা গ্রহণে উদ্ধুদ্ধ করে তিনি বলেন, সরিষাবাড়িতে আমার উদ্যোগে আরও ১৮টি বুথে রেজিস্ট্রেশন এবং স্বাস্থ্যসুরক্ষা সেবা প্রদান করা হচ্ছে। বুথের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও রেজিস্ট্রেশন এবং স্বাস্থ্যসুরক্ষা সেবা প্রদান করা হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন