২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাপান থেকে এলো আরও প্রায় ৮ লাখ ডোজ টিকা

প্রকাশিত: ১ আগস্ট ২০২১, ৩:১০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
জাপান থেকে এলো আরও প্রায় ৮ লাখ ডোজ টিকা
বিজ্ঞাপন

এফএনএস : করোনা প্রতিরোধে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে পাওয়া আরও ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌঁছেছে। এসব টিকা উপহার হিসেবে দিয়েছে জাপান। গতকাল শনিবার দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকাবাহী ফ্লাইটটি।

জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার পথে রওনা দেয়।

এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে। এ ছাড়া আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও প্রায় ছয় লাখ টিকা আসার কথা রয়েছে। করোনা মোকাবিলায় পাশে থাকতে জাপান বাংলাদেশকে ৩০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন