২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুই ডোজ টিকা নিয়েও সস্ত্রীক করোনা আক্রান্ত হলেন এমপি শিখর

প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ৭:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দুই ডোজ টিকা নিয়েও সস্ত্রীক করোনা আক্রান্ত হলেন এমপি শিখর
বিজ্ঞাপন

এফএনএস : মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন তিনি।

শিখর জানান, করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধনের দুদিন পরই তিনি ও তার স্ত্রী প্রথম ডোজ টিকা নিয়েছেন। পরে যথারীতি দ্বিতীয় ডোজও নিয়েছেন।

সম্প্রতি জ¦র হলে সস্ত্রীক টেস্ট করান। গত বৃহস্পতিবার দুজনের ফলাফল পজিটিভ আসে। তিনি আরও জানান, তারা এমপি হোস্টেলের নিজ বাসায় আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন