সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পরীমনি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা

Paris
Update : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

এফএনএস : ঢালিউড নায়িকা পরীমনির জীবনে বড় ঝড় বয়ে গেছে। কদিন আগে প্রতিষ্ঠিত ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, ব্যক্তিগত সহকারী অমিসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন নায়িকা। অবশ্য পরীমনির বিরুদ্ধেও অভিযোগ বিস্তর। গভীর রাতে মদ্যপ অবস্থায় রেস্তোরাঁয় ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে পরীমনির বিরুদ্ধে।

এসব কারণে ভালোবাসা, সহানুভূতি পাওয়ার সঙ্গে সঙ্গে কটূক্তির শিকারও হচ্ছেন বাংলা সিনেমার এই নায়িকা। জীবনের এই ঝঞ্ঝাময় মুহূর্ত কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় পরীমনি। এবার এফডিসিতে বেশ কয়েকটি গরু কোরবানি করে দুস্থদের মাঝে মাংস বিতরণ করেছেন। কাজেও নেমে পড়েছেন নায়িকা।

কদিন আগে শুটিংয়ের কাজে দুবাই গেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি ছবি দিয়েছেন পরীমনি। ছবির নিচে ইঙ্গিতমূলক পোস্টও করেছেন। লিখেছেন ‘হে হেটার্স, টেক লাভ।’ যার অর্থ, হে বিদ্বেষীগণ, ভালোবাসা নাও।’ অর্থাৎ ‘হেটার্সদের তিনি ভালোবাসা দিতে চান, ঘৃণা নয়।’


আরোও অন্যান্য খবর
Paris