২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

করোনায় ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মৃত্যু

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ২:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
করোনায় ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : করোনায় আক্রান্ত হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার (২৯) মারা গেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের আবদুর রশিদের মেয়ে এবং ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম ইমরানুর রহমানের স্ত্রী। ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফুর রহমান খান বলেন, করোনা উপসর্গ দেখা দিলে গত ১২ জুলাই ঝালকাঠি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন সানিয়া আক্তার।

এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুলাই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে তার মৃত্যু হয়। বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

প্রধান বিচারপতির শোক: সানিয়া আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এক শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন