২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভারত থেকে অক্সিজেন নিয়ে আসছে আরও একটি ট্রেন

প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ৩:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ভারত থেকে অক্সিজেন নিয়ে আসছে আরও একটি ট্রেন
বিজ্ঞাপন

এফএনএস : করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে জীবন রক্ষাকারী অক্সিজেন পাঠাচ্ছে ভারত। দ্বিতীয় দফায় দেশটি থেকে আরও একটি অক্সিজেন এক্সপ্রেস ট্রেন আসছে। এরইমধ্যে ট্রেনটি বাংলাদেশের উদ্দেশ্য রওনা দিয়েছে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

ভারতীয় রেলের আরও একটি অক্সিজেন এক্সপ্রেস শ্বাসকষ্টের রোগীদের সহায়তার জন্য ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেনের (এলএমও) দ্বিতীয় চালান নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

গতকাল মঙ্গলবার ভারতের স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বহনকারী ট্রেন ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়েছে। এ চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের মজুদ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

এর মাধ্যমে মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলো ভারত। এর আগে ২৪ জুলাই ভারত থেকে প্রথম দফায় ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে একটি ট্রেন বাংলাদেশে আসে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন