২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ৩:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
টিসিবির পণ্য বিক্রি শুরু আজ
বিজ্ঞাপন

এফএনএস : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, শোকাবহ আগস্ট মাস ও করোনা পরিস্থিতির মধ্যে কঠোর ‘লকডাউনে’ ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারাদেশে তিনটি পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল রোববার টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ সোমবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি। আগামী ২৬ আগস্ট (ছুটির দিন ব্যতীত) পর্যন্ত এ কার্যক্রম চলবে। টিসিবির ট্রাক থেকে প্রতিকেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন।

প্রতিকেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। এ ছাড়া সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার নিতে পারবেন। মোট ৪৫০টি ট্রাকে মহানগরসহ সারাদেশে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন